September 7, 2026, 10:29 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগানসহ মোঃ আশিক সরদার (২১) নামে বাইসাকেল আরোহি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আশিক রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোট নুরপুর গ্রামের মোঃ খালেক সরদারের ছেলে।

মামলার বাদী ও রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুজ্জামান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ ইফতেখারুল আলম প্রধানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের জনৈক মমিন মল্লিকের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করেন।

রাত ১০টা ৪০ মিনিটের দিকে একই ইউনিয়নের ঘিমটি মোড় থেকে বাইসাইকেল আরোহি আশিক সরদার সেখানে আসে। ওই সময় তার দেহ তল্লাশী করে কোমর থেকে একটি সচল ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

ওই সময় জিজ্ঞাসাবাদে আশিক পুলিশকে জানায়, সে সহ একই ইউনিয়নের ছোট নুরপুর গ্রামের চুন্নু ওরফে মমিন, কামালদিয়াকান্দি গ্রামের শিপন ও ঘিমটি গ্রামের খায়রুল আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। মমিন তাকে পাঠিয়েছে খায়রুলের কাছ থেকে অস্ত্রটি নিয়ে শিপনের কাছে পৌছে দেবার জন্য।

এরপরই মমিন, খায়রুল ও শিপনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page