October 4, 2026, 6:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুটি পণ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনই দুটি ট্রাকের চালকের সহকারী।

শনিবার সকালের দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খাজানগর এলাকার ফেলু হোসেনের ছেলে মোঃ লিটন (৩২)। তিনি কুষ্টিয়া ট-১১-১৫৩২ নম্বর ট্রাকের চালকের সহকারি। নিহত অপর জন হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার আনছার আলীর ছেলে আনিছুর (৩৫)। তিনি ঢাকা-মোট্র- ঢ- ১৪- ১২৩০ নম্বর গাড়ীর চালকের সহকারি ছিলেন।

জানা যায়, একটি ট্রাক গড়ীয়ানা নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকের চালকের সহকারি মারা যান।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আপর ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এসময় দুটির ট্রাকের সহকারি মারা যায়। তবে ট্রাক দুটির চালক পালিয়ে গেছে।



Our Like Page