October 2, 2026, 11:16 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল মাদ্রাসাছাত্রের লাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩৮ ঘন্টা পর শিশু জুবায়ের হাসান (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রহমান মণ্ডল।

নিখোঁজ মো. জুবায়ের হাসান রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া সাবিইল হাসান দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ ছাত্র।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহমান মন্ডল বলেন, গত বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশু জুবায়ের। ওই দিন দেড় ঘণ্টা ও বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধারে পদ্মা নদীতে উদ্ধার কার্যক্রম চালায় গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। পরে আজ (শুক্রবার) সকাল ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের গত বুধবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে খেলতে যায়। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। তাদের সঙ্গে সেও নামে। পরে সবাই উঠে এলেও জুবায়ের নদী থেকে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সে সময় তার সহপাঠীরা তার হাত টেনে ধরে। কিন্তু নদীতে স্রোত থাকায় তাকে ওপরে ওঠানো সম্ভব হয়নি। একপর্যায়ে তার সহপাঠীরা তার হাত ছেড়ে দিলে সে নদীতে ডুবে যায়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি শুনেছি। দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় তার মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page