September 7, 2026, 10:00 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীতে বাদশা মৃধা (৬০) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারের পাশে ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাদশা মৃধা বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের বাসিন্দা। বসন্তপুর স্টেশন বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

বাদশা মৃধার ছেলে মামুন মৃধা বলেন, রাত ১১টার দিকে তার বাবা দোকান বন্ধ করে বসন্তপুর স্টেশন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাজারের পাশে ফুটবল খেলার মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতে তিনটি কোপ লাগে। এতে হাতের হাড় ও রগ কেটে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। পঙ্গু হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। কে বা কারা কি কারণে তার বাবাকে কুপিয়েছে এই মুহূর্তে তা তিনি বলতে পারছেন না। তবে এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে জানান মামুন মৃধা।

রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, পল্লী চিকিৎসককে কুপিয়ে জখমের বিষয়ে থানায় এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি শোনার পর আমরা সেখানে যাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page