October 1, 2026, 8:57 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে পাটবোঝায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ৩ বিএনপিকর্মী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পাটবোঝায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ৩ বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) রাতে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অভিযান চালিয়ে মৃত সামছুদ্দিন মণ্ডলের ছেলে ওসমান মণ্ডল (৬০), একই গ্রামের মৃত শাজাহান মণ্ডলের ছেলে বাদশাহ মণ্ডল (৪০) ও বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে মৃত দরবেশ আলী শেখের ছেলে বাবু শেখ (৫২)কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পাটবোঝায় ট্রাকে আগুন লাগার ঘটনায় ট্রাকচালক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে গত ২২ নভেম্বর বালিয়াকান্দি থানায় একটি মামলা করে।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দির ঘোড়ামারা এলাকায় পাটবোঝায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদেরকে বৃহস্পতিবার সকালে আলালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page