October 6, 2026, 12:04 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর পাংশায় আশালতা দাস (৭৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে ঘরের বারান্দায় ফেলে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আশালতা দাসের দুই মেয়ে। তারা সপরিবারে পাংশা শহরে থাকে। গ্রামের বাড়িতে একা বসবাস করতেন আশালতা দাস। সকালে বাড়ির কাজের লোক আশালতা দাসের লাশ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

আশালতা দাসের প্রতিবেশী, স্কুলশিক্ষক দীপক দাস জানান, বাড়িতে আশালতা দাস একা বসবাস করতেন দীর্ঘদিন ধরে। মঙ্গলবার সকালে বাড়ির কাজের লোক গেটে গিয়ে ডাকলেও কোনো সাড়া পায়নি।

সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, এলাকার মধ্যে এটি ঠাকরুন বাড়ি হিসেবে পরিচিত। সেই বাড়ির মালিককে যেভাবে হত্যা করা হয়েছে তা খুবই মর্মান্তিক। প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।



Our Like Page