February 12, 2026, 8:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে যাবার পথে যুবককে কুপিয়ে জখম ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে যাওয়ার পথে হাসান খান (২৫) নামে আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। পরে পুলিশ একটি হাতুড়িসহ নাহিদ (১৮) নামে একজনকে আটক করেছে।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়র ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হাসান খান চর দক্ষিণবাড়ি গ্রামের আক্কাস আলী খানের ছেলে। আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের কর্মীরা নির্বাচনের প্রচার-প্রচারণার শুরু থেকেই আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজও বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহে নাহিদ নামে একজনকে একটি হাতুড়িসহ আটক করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page