September 7, 2026, 4:37 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন ট্রাকের হেলপার সাকিব (২০), আরেকজন বিএম নাজিম উদ্দিন (৫০)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

আর আহতরা হলেন, রাজবাড়ী সদর শ্রীপুর মুন্সিপাড়া আহেজ ব‌্যাপারীর ছেলে রাজু (৪০), কল্যাণপুরের বেলায়েত হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও কুষ্টিয়া আমলার মোহদিয়ার দাখিল উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজবাড়ীমুখী একটি সিমেন্ট বোঝাই ট্রাক আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আসে। এসময় বিপরীত দিকে থেকে ফরিদপুরগামী আমানত শাহ নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে দুমরে মুচরে বাসের সামনের অংশ এবং সড়কে পাশের খালে উল্টে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় স্থানীয়রা ট্রাকের হেলপারসহ ছয়জনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার সাকিবের মৃত্যু হয়।

আর আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিএম নাজিমউদ্দিনকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় নাজিমউদ্দিন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page