September 7, 2026, 6:19 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীতে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই নারীর নাম কেয়া বেগম ( ৩৬ )।
এ সময় অভযান টের পেয়ে পালিয়ে যান রাজবাড়ী পৌরসভার বিনোদপুর, বিলকিস সরণী এলাকার মো. জব্বার সরদারের ছেলে ও কেয়ার স্বামী মো. ফারুক সরদার (৪০)।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান এ তথ্য জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, রাজবাড়ী সদর থানার দাদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোপিনাথদিয়া গ্রামে মো. হালিম খানের বাড়ির ভাড়াটিয়া কেয়া বেগমকে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় কেয়ার স্বামী মো. ফারুক সরদার সুকৌশলে পালিয়ে যান।

তারা স্বামী-স্ত্রী দুজনে মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। আসামির ভাড়াকৃত বসতবাড়ির ভেতর বিশেষ অবস্থায় লুকানো ছিল ফেনসিডিল। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page