September 6, 2026, 4:58 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীরতে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯) ও মৃত জনাব আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা থানার সরিষা ইউনিয়নে শনিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধারসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার বলেন, ভোর রাতে পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত সজলের নামে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনী আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page