November 20, 2026, 7:08 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীয় ভোটকেন্দ্র পাহাড়াদার গ্রাম পুলিশকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র রাতে পাহাড়ায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টায় পুলিশ ভোট কেন্দ্র চর আরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেহগনি বাগান থেকে রনজিৎ’র মরদেহ উদ্ধার করে।

রনজিৎ বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।

জানা যায়, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য আসে। তার সঙ্গে বিদ্যালয়ের নাইটগার্ড মোঃ ইউসুফ হোসেন ছিলেন। শুক্রবার রাত অনুমান সাড়ে ৩টার সময় গ্রাম পুলিশ রনজিৎ প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য জন্য স্কুলের পেছনে মেহগনি বাগানে যাযন। প্রায় আধাঘন্টা হয়ে গেলেও ফিরে না আসায় নাইটগার্ড ডাকাডাকি করতে থাকেন।

সারা না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় মেম্বারকে ফোনে জানান। শনিবার সকাল ৫টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানে ওই গ্রাম পুলিশের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্রাম পুলিশ রনজিৎ কুমার দেকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। মরদেহ লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page