April 11, 2026, 9:20 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতেদূদকের অভিযানে ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-করকমিশনার আটক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী আয়কর অফিসে অভিযান চালিয়ে উপ-করকমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার কাছ থেকে ঘুষের ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কর অফিসে অভিযান চালানো হয়। দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, অভিযানের সময় দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটে। উপ-করকমিশনার মহিবুলের ইসলাম ভূঁইয়ার কার্যালয়ে দুদক অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীরা দরজা ভেঙে বাধা প্রদানের চেষ্টা করেন। একপর্যায়ে তাদের মধ্যে হামলা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপ-করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়া বলেন, ফাতেমা সিদ্দিকা নামের এক চিকিৎসক ২৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ নিয়ে কাজ করতে গেলে তিনি (ডা. ফাতেমা) তাকে ফাঁসিয়েছেন। ডা. ফাতেমা ১০ লাখ টাকা ও দুদকের কর্মকর্তাদের অফিসে নিয়ে এসে সাজানো অভিযানে আটক করেছেন। দুদক কর্মকর্তারা মারধরও করেছে তাকে।

দুদক কর্মকর্তা কামরুল আহসান বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। মঙ্গলবার ঘুষের প্রথম কিস্তির ১০ লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। আটক কর কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page