October 17, 2026, 7:18 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার শপথ নিল ৬০৩ কৃতি শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার ৬০৩ কৃতি শিক্ষার্থী। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ মানিয়া চলা এবং জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়ারও শপথ নেন তারা।

শনিবার সকালে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের এ শপথ গ্রহণ করেন কৃতি শিক্ষার্থীরা।

সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় বাগমারা উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। কৃতি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

শিক্ষার্থীরা হাত তুলে শপথ বাক্য পাঠ করেন। তারা বলেন, ‘মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকিব। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করিব। জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকিব। যে কোন দুঃখকষ্ট গ্লানি পরাজয় ও প্ররোচনায় জঙ্গিবাদ ও মাদক হইতে বিরত থাকিব। জীবনের কোন অবস্থাতেই মাদক স্পর্শ করিব না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মুকতাদির আহম্মদ।

২০০৬ সাল থেকে প্রতিবছর বাগমারা উপজেলা থেকে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে সালেহা ইমারত ফাউন্ডেশন। এবার এসএসসি পরীক্ষায় এ উপজেলা থেকে ৬০৩ জন জিপিএ-৫ পান। তাদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া ভাল ফলাফল করা তিন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page