September 7, 2026, 9:23 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ইমামকে বেয়াদব বলে ভর্ৎসনা করলেন বিএনপি নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদুল আযহার প্রধান জামাতে নামাজ আদায় শেষে রাজশাহীর হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহের ইমামকে ভর্ৎসনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। দু’বছর আগেও একই মাঠে ঈদ-উল আযহার নামাজ আদায় শেষে তৎকালীন ইমামকেও ভর্ৎসনা করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী মুসল্লীরা জানান, গত সোমবার (১৭ জুন) সকালে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ইমাম মুফতি মোহাম্মদ ওমর ফারুককে সরাসারি ‘বেয়াদব’ বলে মন্তব্য করে করেন তিনি।

এ সময় মিজানুর রহমান মিনু ইমামকে উদ্দেশ্য করে বলেন, ‘ধর্মের দোয়া পড়াবেন। বিএনপি-আওয়ামী লীগের দোয়া পড়াবেন না। বেয়াদব সব।’ এ ছাড়া প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে দোয়া পরিচালনা করায় তিনি বিরক্তিও প্রকাশ করেন।

উল্লেখ্য, মুফতি ওমর ফারুক রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার নামাজের জামাতে ইমামতি করেন। তিনি খুতবার বাইরেও বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন।

তার ভাষ্য, ‘দোয়া সবার জন্য হয়েছে। ঈদের মাঠে আল্লাহর কাছে চাওয়া-পাওয়ার জন্য দোয়া করা হয়। কারও সমস্যা হলে তিনি চলে যাবেন, এটাই নিয়ম। এতে ধর্মে কোনো বাধা নেই।’

জানা গেছে, অসহ্য ভ্যাপসা গরমে একটু বেশি সময় ধরে মোনাজাত করায় সাধারণ মুসল্লিরাও ক্ষাণিকটা বিরক্তি প্রকাশ করেন। এদিকে, নামাজের আগে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে একই ঈদগাহ মাঠে ঈদুল আযহার নামাজ আদায় শেষে মিজানুর রহমান মিনু তৎকালীন ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলীকে ‘দালাল’ উল্লেখ করে ভর্ৎসনা করেছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page