November 20, 2026, 8:02 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসককে কুপিয়ে হত্যা

নিহত ডা. কাজেম আলী আহমেদ ও এরশাদ আলী দুলাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক খুন হয়েছেন। দুইজনকেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাত ৯টার দিকে সিটি হাটের পাশে ও রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কাজেম আলী আহমেদ (৪৮)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি রাত পৌনে ১২টার দিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বর্ণালীর মোড়ে তার গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অপরজন এরশাদ আলী দুলাল, তিনি গ্রাম্য চিকিৎসক। তার বাড়ি নগরীর শাহমখদুম থানার কচুয়াতৈল এলাকায়। নগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ বাজারের একটি ফার্মাসী থেকে তাকে তুলে গিয়ে গিয়ে রাত ৯টার দিকে সিটি হাটের পাশে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে গিয়ে একদল মুখোসধারী নিজের ফার্মাসী থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে সিটি হাটের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন জানান, নিহত চিকিৎসক ডা. কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন গ্লোবাল ফার্মাসিটিক্যালের রিপেজেন্টিফ শাহীন আলম। বর্ণালীর মোড়ে পৌছালে একটি মাইক্রোবাসে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় শাহীন আলম সাথে সাথে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তাকে হাসপাতালে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page