October 2, 2026, 12:17 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ; ৬ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহীতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ নভেম্বর) সন্ধায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর নামক স্থানে দুর্বৃত্তদের বোমা হামলায় যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় গাড়িচালক তৌহিদুল ইসলাম বাবু (৩৮) এবং জানালার কাঁচ ভেঙে দ্রুত নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও গাড়িচালক বাবু জানান, সিমু নুরতাজ নামের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে রোববার সন্ধ্যায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। মাগরিব আজানের পরপরই মহাসড়কের উদপুর নামক স্থানে গাড়িটি পৌঁছলে পেছন থেকে অনুসরণ করে আসা মোটরসাইকেলের দুই মুখোশধারী দুর্বৃত্ত চালককে লক্ষ্য করে প্রথমে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে গাড়ির সামনে গিয়ে আরেকটি পেট্রলবোমা ছুড়ে ডানদিকে একটি সরু সড়ক ধরে লাপাত্তা হয়ে যায়। দুটি পেট্রলবোমায় পুরো গাড়িটিতে আগুন ধরে যায়।

এ সময় যাত্রীরা জানালার কাচ ভেঙে পেছন দিয়ে নামতে পারলেও পাঁচজন যাত্রী সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এদিকে যাত্রীবাসে বোমা হামলার পর কিছু সময়ের জন্য সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ‘পেট্রলবোমায় গাড়িটি পুড়ে গেছে। পেট্রলবোমা নিক্ষেপকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা হবে। তবে চালকের সাহসিকতায় বাসে থাকা ৪০ জন যাত্রীর সবাই অক্ষত আছেন।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page