November 20, 2026, 3:21 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদের আম গাছের পাতা ছাগল খাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় রুহুল আমিন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

রুহুল আমিন দিগরাম ঘুন্টিঘর এলাকার ফজলুর রহমানের ছেলে। আটককৃতরা হলেন সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তি সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খেয়ে ফেলে। তা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে বারণ করেন ছাগল ছাড়তে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে সন্ধ্যা সাতটার দিকে সাদেকুলসহ আরও কয়েকজন এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভাপতির পক্ষে কথা বলায় রুহুল আমিনকে রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। এ সময় রুহুল আমিনকে বাঁচাতে আসলে নাজিরুল ইসলামও আহত হন। পরে তাদের উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page