November 20, 2026, 7:46 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ইউপি সদস্যের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ট্রেনে কাটা পড়ে রাজশাহীর বাগমারা উপজেলার আক্তারুজ্জামান গোলাপ নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বীরকুৎসা রেলস্টেশনের পূর্ব পাশে থাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তারুজ্জামান গোলাপ বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নাটোর বনগ্রামের আকছারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য আক্তারুজ্জামান গোলাপ মোটরসাইকেলযোগে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে নাটোর যাচ্ছিলেন। এ সময় বীরকুৎসা রেলস্টেশনের পূর্ব পাশে থাইপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page