October 10, 2026, 1:42 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় স্বামী আশরাফুল ইসলামের (৩৫) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে রেখা খাতুনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

এদিকে আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

পুলিশ জানায়, পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম পেশায় বাসচালকের সহকারী (হেলপার)। তারাপুরের নিজের বাড়িতে তার প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীর জন্য মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে মাঝে মধ্যে প্রথম স্ত্রীর কাছেও যেতেন আশরাফুল। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে চলমান বিরোধের জেরে শনিবার ভোরে রেখা খাতুন ব্লেড দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। এসময় আশরাফুলের চিৎকারে প্রতিবেশীরা এতে রেখা খাতুনকে আটক করে পুলিশে খবর দেন।

বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তার প্রথম স্ত্রী রয়েছেন।

ওসি আরও জানান, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে আটক রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page