September 19, 2026, 11:24 am
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ; পদযাত্রা কর্মসূচি পণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। নগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের দিক দিয়ে কোনো ধরনের যানবহন চলাচল করতেও দেওয়া হচ্ছে না। এমনকি কোনও জমায়েত করতেও দেওয়া হচ্ছে না।

সিটি নির্বাচন উপলক্ষে পূর্বানুমতি ছাড়ায় একসঙ্গে পাঁচ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না-এমন বিধিনিষেধের কারণে মহানগর পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার (২৩ মে) বিএনপির পদযাত্রা কর্মসূচি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা জরুরি। এই পরিস্থিতিতে অনুনমোদিত যেকোনো ধরনের পদযাত্রায় রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকে। তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার আরএমপির পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।

সকাল থেকেই নগরীর মালোপাড়া এলাকা ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। পাশাপাশি মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমকেও মাঠে নামানো হয়। তারা মহানগর বিএনপির কার্যালয়ের ফটকে অবস্থান নিয়ে কাউকে সেখানে প্রবেশ করতে দেয়নি। এমনকি পরিস্থিতি সামাল দিতে আশেপাশের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। এতে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়।

বিষয়টি স্বীকার করে রাজশাহী মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ডিকেন বলেন, ‘পার্টি অফিস ঘিরে রেখেছে পুলিশ। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আশপাশের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় এখন পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালনের কোনও সুযোগ নেই।’

মহানগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী জানান, সিটি নির্বাচনের বিধিনিষেধের কারণে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ আছে। তাই বিএনপির পদযাত্রা কর্মসূচি নগরীতে করতে দেওয়া হবে না।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম বলেন, ‘পদযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। তবে বেআইনিভাবে পদযাত্রা কর্মসূচি পালন করলে শৃঙ্খলায় ব্যাঘাত ঘটে। এজন্য বিএনপি কার্যালয়সহ নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page