August 2, 2026, 10:50 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে বিয়ে বাড়ি এসে পদ্মায় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর দুই শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকালে চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।

নিহত ইমতিয়াক হোসেন সিয়াম (১২) নগরের চরশ্যামপুর মহল্লার শুকুর আলীর ছেলে। সজীব হোসেন (১২) সাতবাড়িয়া মহল্লার ইকবাল হোসেনের সন্তান। বিয়ে বাড়িতে বেড়াতে এসেছিল সিয়াম ও সজীব।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, দুপুর আড়াইটার দিকে ইউসুফপুর এলাকায় সিয়ামের মরদেহ পাওয়া গেছে। আর বিকাল ৫টার দিকে একই এলাকায় সজীবের লাশ পাওয়া গেছে। লাশ দুটি ভেসে উঠে।

গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে সিয়াম তার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। আর সজীব এসেছিল চাচাতো বোনের বিয়েতে। বরযাত্রী তখনও আসেননি এই ফাঁকে তারা দুজন পদ্মা নদীতে গোসল করতে নামে। এরপর থেকে দুজনের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতবাড়িয়া মহল্লায় পদ্মা নদীতে নেমে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় বিয়েবাড়ির আনন্দ উদ্বেগ আর উৎকণ্ঠায় পরিণত হয়। সাতবাড়িয়া গ্রামের আশরাফ আলীর মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল।

নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে সারাদিন ফায়ার সার্ভিসের লোকজন অভিযান চালায়। সন্ধ্যা সাতটায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল ছয়টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে।

সজীবের দাদি জোছনা বেগম বলেন, বরযাত্রীদের জন্য রান্না হয়েছিল। তাঁরা এসেছিলেন দুপুর ১২টার দিকে। খাওয়ার আগে দুই বাচ্চা ডুবে যাওয়ার খবর শুনে কেউ বিয়ে বাড়িতে দাঁড়াননি। বরযাত্রীরা খাওয়াদাওয়া বাদ দিয়ে শুধু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মেয়ে নিয়ে চলে গেছেন। বিয়ে বাড়ির কোনো আনন্দ হয়নি।

সিয়ামের মা সীমা বেগম বলেন, কনের বাবা আশরাফ আলী তার মামাতো ভাই। বিয়ের দাওয়াত পেয়ে তিনি ছেলেকে নিয়ে বৃহস্পতিবারেই এসেছিলেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page