September 17, 2026, 8:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে কুলাঙ্গার পুত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাঘার হাবাসপুর পাকারপাড়া গ্রামে সোমবার (৭ আগস্ট) দিবাগত রাতে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত ছেলে শুকুর আলী (৩৫) পলাতক রয়েছেন।

নিহত রুস্তম আলী (৭০) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বরাতে বাঘা থানার ওসি খাইরুল ইসলাম জানান, অভিযুক্ত শুকুর আলী একজন বদমেজাজি মানুষ। তিনি ছোট-খাট বিষয় নিয়ে রেগে যান এবং মাঝে মধ্যে মানুষকে মারধর করে।  সম্প্রতি তিনি একটি তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী এক নারীকেও মারধর করে। সর্বশেষ সোমবার দিবাগত রাত ১১টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে। পর হাসুয়া দিয়ে কুপিয়ে পালিয়ে যায় শুকুর আলী। এতে ঘটনাস্থলে রুস্তম আলী নিহত হন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাটায়। হত্যাকারী ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page