September 13, 2026, 7:34 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি বোমা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী মহানগরীর একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি হাত বোমা উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।

শুক্রবার রাত ১টার দিকে নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রাত ২টার দিকে এগুলো উদ্ধার করে পাশের স্যাটেলাইট টাউন স্কুলমাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

উপশহর প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্যাটেলাইট টাউন স্কুল দুটিই ভোটকেন্দ্র।

পুলিশ জানায়, আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর উপশহর প্রাথমিক স্কুলের পাশের সড়ক দিয়ে অতিক্রম করার সময় মিছিল থেকে পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিল থেকে মো. সুজন ইসলাম তৌহিদ নামে বিএনপির এক সমর্থককে আটক করে।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাথমিক স্কুলের সড়কসংলগ্ন এলাকা থেকে দুটি বালতিতে থাকা দশটি হাত বোমা উদ্ধার করে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রহুল আমিন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপির মশাল মিছিলের সময় বোমাগুলো সেখানে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মিছিলে বিস্ফোরক বহন করা হচ্ছে বলেও পুলিশের কাছে তথ্য ছিল। পরে সেখান থেকে বিএনপির এক কর্মীকে আটকের পর বাকি বোমাগুলোর তথ্য মিলে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page