September 9, 2026, 8:09 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় গভীর রাতে উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে একদল তরুণের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত সাতজন।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে নগরীর কেষ্টগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আরএমপির চন্দ্রিমা থানার এএসআই আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৈচুয়াতৈল এলাকার অনিক নামের এক তরুণ কেষ্টগঞ্জ বাজার এলাকায় উচ্চ শব্দ করে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অনিক তার কয়েকজন সহযোগীকে নিয়ে এসে স্থানীয়দের ওপর হামলা চালায় এবং একটি বাড়িতে ভাঙচুর করে।

এ সময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে স্থানীয়রা অনিক ও তার সহযোগীদের ব্যবহৃত চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সংঘর্ষে অনিকের দুই সহযোগীসহ স্থানীয় পাঁচজন আহত হন। আহত স্থানীয় ব্যক্তিরা হলেন, কেষ্টগঞ্জ এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে কামাল উদ্দিন (৬০) ও মুস্তাকিম হোসেন (৪০), রানা মিয়ার ছেলে রাজা আলম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হোসেন (২৩) এবং সিয়াম হোসেন (২০)।

অন্যদিকে, আহত দুই হামলাকারী হলেন, শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মাহফুজের ছেলে রেদওয়ান (২২) এবং চন্দ্রিমা থানার হাজির মোড় এলাকার নাজমুল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৬)।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করে। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে বাইকচালক অনিকের আহত দুই বন্ধু পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পলাতক অনিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page