October 9, 2026, 9:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে মারিশ্যা জোড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে হেগেরা চাকমার ওপর ১০-১২ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সংগ্রাহক (কালেক্টর) হিসেবে পরিচিত ছিলেন।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। সকাল সাড়ে ১০টায় তিনি ঘটনাস্থল থেকে জানান যে, নিহত হেগেরা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page