April 13, 2026, 4:57 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে রিকশাচালককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীর থেকে পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ জুলাই) ফজর নামাজের পরপরই রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত যুবক নুরুল ইসলাম একই এলাকার বাসিন্দা পাতান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন নুরুল। মসজিদ থেকে তার বাড়ি ২০০ গজ দূরে। তাই নামাজ শেষে এই পথে হাঁটাহাঁটি করেন তিনি। আজ পথিমধ্যে দুবৃর্ত্তরা তাকে ধাওয়া দিয়ে পেছন থেকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার আরেক পা জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নিহত নুরুলের পরিবার খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে। হত্যায় জড়িতের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page