October 4, 2026, 1:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে সিএনজি-ভটভুটি সংঘর্ষে সেনা সদস্যসহ ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর মোহনপুর সিএনজির সঙ্গে ভটভুটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)।

এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা দুইজন সিএনজির যাত্রী ছিল।

মোহনপুর থঅনান ওসি আব্দুল হান্নান জানান, নওগাঁগামী সিএনজির (রাজ মেট্রো থ ১১-০৩৭৩) মোহনপুর উপজেলার সইপাড়া মাহেন্দ্রা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খড়বাহী ইঞ্জিন চালিত ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

এতে সিএনজি যাত্রী পলাশের মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে এবং আব্দুল কুদ্দুসের মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুটভুটি চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page