October 6, 2026, 1:33 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে হেরোইনসহ ২৫ মামলার আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে ফরিদ আহমেদ নামে ২৫ মামলার এক আসামিকে হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। ফরিদ মহানগরীর কাটাখালি থানার এমাদপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কাটাখালি থানা পুলিশের একটি দল কাপাসিয়া সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিরুল ইসলাম জানান, ফরিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টিরও বেশি মামলা রয়েছে। বারবার তিনি মাদকদ্রব্যসহ গ্রেফতার হন। জামিনে মুক্তি পেয়ে আবার এ কারবারে জড়িয়ে পড়েন। রাতে তিনি চারঘাটের টাঙ্গন এলাকা থেকে হেরোইন নিয়ে কাপাসিয়া বাজারের দিকে আসছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় আরেকটি মামলা করা হয়েছে। ফরিদ টাঙ্গনের দুই ব্যক্তির কাছ থেকে এ হেরোইন সংগ্রহ করেছিলেন। মামলায় তাদের পলাতক আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর ফরিদকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Our Like Page