October 2, 2026, 6:09 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীর বাঘার আমবাগান থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহী বাঘায় আনিসুর রহমান (৪২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমবাগানে পড়েছিল তার মরদেহ।

আজ ২৩ নভেম্বর শনিবার সকালে উপজেলার মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের আমবাগানে তার লাশ পাওয়া যায়।

নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। আনিসুরের দুই মেয়ে ও এক ছেলে।

নিহত আনিসুরের স্ত্রী পারভীন খাতুন জানান, শুক্রবার বিকালে মনিগ্রাম হাটে যায় আনিসুর। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে ফেরা না দেখে রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়া হয়। শনিবার সকালে লোক মারফত জানতে পারি বজলু মাষ্টারের আমবাগানে তার গলা কাটা লাশ পড়ে আছে।

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, আনিসুরের ভাইরা রায়হান আলী শুক্রবার বিকেলে মনিগ্রাম হাটে ছাগল বিক্রি করে। সেখান থেকে পারিবারিক খরচের জন্য আনিসুরকে পাঁচ হাজার টাকা দেয়। ওই টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির উদ্যেশ্যে রওনা হয়। এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কারণ যে পাঁচ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিল সে টাকা পাওয়া যায়নি।

বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কে বা কারা এবং কি কারণে আনিসুরকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page