April 10, 2026, 10:03 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী কারাগারের ৯৫ বস্তা গম জব্দ ; ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৯৫ বস্তা গম জব্দ করেছে মোহনপুর থানা পুলিশ। এ সময় ট্রাক চালাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার থেকে ট্রাকসহ গমগুলো জব্দ করা হয়।

আটককৃতরা হলেন বাগমারা উপজেলার চানদার আড়া গ্রামের ট্রাক চালক হাসেম আলী (৪৫) ও মোহনপুর উপজেলার কেশরহাটের গম ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০)।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, কারাগারের গম নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম গমগুলো জব্দ করে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। গমগুলো কারাগার থেকে কিভাবে বের হল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি বলেন, আটক ব্যবসায়ী নজরুল ইসলাম দাবি করেছেন হুমায়ন আলী নামের রাজশাহীর এক ব্যবসায়ীর সহযোগিতায় গমগুলো তিনি কারাগার থেকে কিনেছেন। তবে, গমের বস্তার গায়ে সরকারি কোন সীল নেই।

ওসি আরও বলেন, এ বিষয়ে আমরা কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে খারাপ গম বিক্রি করে ভাল গম কেনা হয়। এর অংশ হিসেবে গমগুলো বিক্রি করে দেওয়া হয়েছে ভালগম কেনার জন্য। অন্য সংস্থাগুলোও একই কাজ করে বলে দাবি কারা কর্তৃপক্ষের।

গমের কাগজপত্র যাচাই বাচাই করা হচ্ছে। বৈধ হলে ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হবে। আর পাচার হলে মামলা দেওয়া হবে বলে জানান ওসি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন বলেন, আমাদের এখানে প্রায় ৪০০ কারারক্ষী আছেন। তাদের মধ্যে প্রায় ২০০ জনের মত একা থাকেন। তারা রেশমের গম বিক্রি করে দেয়। সে গমগুলো রাজশাহীর এক ব্যবসায়ী কেশরহাটের আরেক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। এর বাইরে কারাগার থেকে গম বিক্রির কোন সুযোগ নেই বলে দাবি করেন এই কারা কর্মকর্তা।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page