April 10, 2026, 10:22 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ ৪ নেতা-কর্মী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমিরসহ চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর হেতেমখাঁ পানির ট্যাংকি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার নেতা-কর্মীরা হলেন- রাজশাহী নগর জামায়াতে ইসলামীর আমির ড. কেরামত আলী, সদস্য গোলাম সারোয়ার, মো. নজরুল ইসলাম ও আনসার আলী।

গ্রেফতার কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে নগরীর হেতেমখাঁ এলাকায় থাকেন। আমিরের দায়িত্ব নিয়ে দল পরিচালনা করেন।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘কোনও অনুমতি না নিয়েই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর হেতমখাঁ পানির ট্যাংকি এলাকা থেকে মিছিল বের করে জামাত-শিবির। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলীসহ চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।’

মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, ‘গ্রেফতার নেতা-কর্মীদের বিরুদ্ধে আগেও একাধিক নাশকতার মামলা রয়েছে। নতুন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়া, বেআইনিভাবে সমাবেশ করা, পুলিশের উপর হামলা করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে তাদের গ্রেফতার করা হয়। সম্প্রতি জামায়াত নেতা কেরামত আলী দলকে শক্তিশালী করতে বিভিন্ন স্থানে গোপন বৈঠক করেছেন। নাশকতার পরিকল্পনার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তাকেসহ অন্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page