September 29, 2026, 10:09 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী মেডিকেল ২৪ ঘণ্টায় ২ ডেঙ্গু রোগীর মৃত্যু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ  ডা. তানজিলুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ বুধবার মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সৈকত (১৮)। তিনি হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে গোমস্তাপুর ফুলবাড়িয়ার আয়ুব আলী (৪০)। তিনি হাসপাতালে ৩০ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালে স্থানীয় আছেন ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। বুধবার সকাল পর্যন্ত রামেক হাস্পাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছে ৪৭৩ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে ১৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। মারা গেছে ৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ  ডা. তানজিলুল বারী বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়। একজন আজ ও গতকাল সন্ধ্যায় মারা গেছেন। এর মধ্যে আয়ুব আলী  ঢাকা ফেরত ছিলেন। আর সৈকতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page