September 20, 2026, 4:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী স্টেশনে দুই ট্রেনে সংঘর্ষে ৩ বগি লাইনচ্যুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী স্টেশনে পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্দা ট্রেনের সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় পদ্মা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচুত্য হয়। বগি তিনটি উদ্ধারে কাজ চলছে।

রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। তবে দুটি ট্রনে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্টেশন ম্যানেজার শহীদুল আলম জানান, পদ্মা ট্রেনটির বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে। ইতিমধ্যে উদ্ধার ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু পদ্মার তিনটি রেক পড়েছে সেহেতু রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে।

স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page