October 10, 2026, 11:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাতের আঁধারে পটলের ক্ষেত কেটে সাবাড় ; রাসেলের অত্যাচারে অতিষ্ঠ শৈলকুপার শাহবাড়িয়া গ্রামের সাধারণ মানুষ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের শাহবাড়িয়া গ্রামের কৃষক শুকুর আলীর পটল ক্ষেত রাতের আঁধারে কেটে সাবাড় করে দিয়েছে একই গ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে চিহ্নিত সন্ত্রাসী রাসেল। এতে তিনি লক্ষাধীক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষমতার দাপট দেখিয়ে এই রাসেল গং একের পর এক অপকর্ম করে গেলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করেনি। থানা পুলিশও তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি। বর্তমানে নিজের রাজনৈতিক চরিত্র বদল করে নিজেকে বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে আবারও একই অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি।

এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে শুকুর আলীর পটল ক্ষেত কেটে তছনছ করে দেয়ার পর তার চাষের জমি দখল করার চেষ্টা করে রাসেল,বাধন এবং কবির মন্ডল।  তাকে বাড়ি ছাড়া করারও হুমকী দেয় এই সন্ত্রাসী গং। ভিটে -মাটি,ক্ষেত-ফসল সব হারিয়ে অসহায় শুকুর আলী এখন দিশেহারা।

একই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম সরওয়ার জানান আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে বাধন মন্ডল এবং কবির মন্ডল এই এলাকার অনেক মানুষের ভিটে-মাটি, ব্যবসা প্রতিষ্ঠান,মাঠের জমি দখল করে নিয়েছে। তার নিজের ত্রিশ শতক জমি দখল করে নিলে সে সময়ে তিনি বাধা দিলে তার দুটো দাত ভেঙে দেয়।

তিনি জানান রাসেলের ভয়ে থানা পুলিশ তার মামলা পর্যন্ত নেয়নি। বিষয়টি জানার জন্য রাসেলকে একাধীকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিতে তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তবে সাংবাদিকদের একটি টিম ঘটনাস্থলে গেলে শত শত ক্ষতিগ্রস্ত মানুষ সন্ত্রাসী রাসেলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জনান।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইন-চার্য  শফিকুল ইসলাম জানান পটলের ক্ষেত কাটা কিংবা জমি দখলের কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page