March 16, 2026, 12:42 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনে প্রচুর গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও ৪০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক ঘোষণায় জানিয়েছেন, এই সহায়তায় আকাশপ্রতিরক্ষা সামরিক সরঞ্জামের পাশাপাশি অত্যাধুনিক সাঁজোয়া যান থাকছে।

ইউক্রেনের মাটিতে যুদ্ধরত রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়তে ধারাবাহিক সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। পশ্চিমাদের এসব অস্ত্রে ও গোলাবারুদে রুশ বাহিনীকে ধীরে ধীরে পিছু হটাতে বাধ্য করছে।

পুরোপুরি শত্রুমুক্ত করতে আরও ৪০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা সরবরাহের প্রতিশ্রুতি আসলো দেশটির পক্ষ থেকে। এতে রয়েছে, আকাশপ্রতিরক্ষা সরঞ্জাম, কামান, আধুনিক সাঁজোয়া যানসহ আরও অনেক কিছু। যা ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধার এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

সম্প্রতি আলোচিত কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ায় নিন্দা জানিয়ে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘বন্দরনগরী ওডেসা এবং শস্য সংরক্ষণাগার ভাণ্ডারগুলো রাশিয়ার গোলাবারুদের টার্গেটে পরিণত হয়েছে এখন।’

কিছু অজুহাত দেখিয়ে চুক্তি থেকে সরে যাওয়ার পরপরই ওডেসায় হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। সবশেষ হামলায় একজন নিহত ও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। ওডেসার অন্তত ২৫টি ঐতিহাসিক প্রত্নতাত্বিক অবকাঠামো বোমাবর্ষণে গুঁড়িয়ে দিয়েছে মস্কো।

এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘রাশিয়া চাইলে যেকোনও সময় ইউক্রেন থেকে তার বাহিনী প্রত্যাহার করে নৃশংস হামলা বন্ধ করতে পারে। এতে যুদ্ধের অবসান ঘটবে। কিন্তু এটি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্ররা ইউক্রেনের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে, তা যতদিন লাগে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজে থাকছে:

প্যাট্রিয়ট আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা এবং ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমস (নাসামস), অত্যাধুনিক হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হিমার্স-এর জন্য অতিরিক্ত গোলাবারুদ। ১৫৫ ও ১০৫ মিলিমিটারের গোলাবারুদ ও জ্যাভলিন। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page