September 19, 2026, 7:12 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানুষের লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়ায়। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাপ্তরিকভাবে ও চিকিৎসার মাধ্যমে শারীরিক পরিবর্তন ঘটিয়ে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করার আইনে সই করেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদধ্যম দ্য গার্ডিয়ান।

নতুন এই আইনের বিলটি আগে রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষেই পাশ হয়। পরে দেশের প্রেসিডেন্ট বিলটিতে সই করার পর তা আইনে পরিণত হলো।

এই আইন অনুসারে লিঙ্গ পরিবর্তনের উদ্দেশ্যে অস্ত্রোপচার এবং সরকারি নথিপত্র ও পাবলিক রেকর্ডে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ। তবে জন্মগত শারীরিক ত্রুটির চিকিত্সার ক্ষেত্রে এ আইন শিথিলযোগ্য।

তাছাড়া, এই আইন অনুসারে বিবাহিত কোনো দম্পতির যে কোনো একজন লিঙ্গ পরিবর্তন করলে, বিয়ে বাতিল হয়ে যাবে। এমনকি লিঙ্গ পরিবর্তনকারী ব্যক্তিরা পালক বা দত্তক পিতা-মাতা হতে পারবেন না। ঐতিহ্যগত মূল্যবোধ রক্ষায় ক্রেমলিনের ‘ধর্মযুদ্ধ’ থেকে এ নিষেধাজ্ঞার সূত্রপাত বলে ধারণা।

রাশিয়া বলছে, পশ্চিমের পরিবারবিরোধী আদর্শ থেকে রাশিয়াকে রক্ষা করবে এ আইন।

রুশ আইনপ্রণেতাদের কেউ কেউ লিঙ্গ রূপান্তরকে ‘বিশুদ্ধ শয়তানি’ হিসেবে আখ্যা দিয়েছেন। প্রায় এক দশক আগে রাশিয়ায় এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের ওপর কড়াকড়ির সূত্রপাত হয়। তখন রুশ অর্থোডক্স চার্চের নীতি অনুসরণ করে ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। ২০১৩ সালে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সব ধরনের অপ্রচলিত যৌন সম্পর্কের প্রকাশ্য সমর্থন নিষিদ্ধ করে ক্রেমলিন নতুন আইন চালু করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page