June 8, 2026, 6:33 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ বাহিনীর দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনের বিভিন্ন শহরে সোমবার নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে রাশিয়ার উৎক্ষেপণ করা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রয়টার্স জানিয়েছে, সোমবারের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। এছাড়া বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

দেশজুড়ে সিরিজ হামলার পর প্রাথমিকভাবে বিশেষ করে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কার কথা জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ। পরে অবশ্য দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল জানান, রুশ বাহিনী তিনটি অঞ্চলে জ্বালানি স্থাপনায় আঘাত হানলেও দেশব্যাপী বিদ্যুৎ ব্যবস্থা অক্ষত রয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ডেনিস শমিহাল বলেন, ‘ইউক্রেনকে অন্ধকার ও ঠাণ্ডায় নিমজ্জিত করতে সন্ত্রাসী রাষ্ট্র রাশিয়া তার অপরাধমূলক পরিকল্পনা আবারও বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে। আরও একবার শত্রুর পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ায় বীরোচিত সশস্ত্র বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ।’

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page