July 26, 2026, 3:07 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার পাসপোর্ট পেলেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। এর মধ্যদিয়ে মার্কিন গোপন তথ্য ফাঁসকারী সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে রাশিয়ায় অবস্থান করছেন।

রাশিয়া তাকে আমেরিকার হাত থেকে রক্ষা করে এসেছে। রাশিয়ায় আশ্রয় নেয়ার পরই রুশ নাগরিকত্বের আবেদন করেন স্নোডেন ও তার স্ত্রী।

রাশিয়ার গণমাধ্যম আরটি জানিয়েছে, ৩৯ বছর বয়স্ক স্নোডেনের আইনজীবী আনাতলি কুচেরেনা তার পাসপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সেপ্টেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্নোডেনের রুশ নাগরিকত্বের আবেদনে সই করেছিলেন। কুচেরেনা জানান, যেহেতু স্নোডেন এখন রাশিয়ার নাগরিক, সে কারণে তাকে আর কোনো দেশের কাছে হস্তান্তর করা যাবে না।

২০১৩ সালে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএ’র গোপন নজরদারির বিষয়টি প্রকাশ করে দিয়েছিলেন স্নোডেন। এরপর তিনি প্রথমে হংকয়ে আশ্রয় নিলেও পরে রাশিয়ার কাছে আশ্রয় চান। মস্কো তার আবেদনে সাড়া দিলে তিনি রাশিয়ায় চলে যান। আমেরিকা তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে বহু চেষ্টা করেছে। এবার রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার পর স্নোডেনকে শাস্তি দেয়া অনেকটা অসম্ভব হয়ে গেলো যুক্তরাষ্ট্রের জন্য।

রাশিয়া যখন ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে সে সময়ই স্নোডেনকে নাগরিকত্ব দেয়া হলো। স্নোডেন রুশ নাগরিকত্ব পেয়ে অত্যন্ত খুশি। কুচেরেনা জানিয়েছেন, স্নোডেন রুশ ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। তিনি এখন সম্পূর্ণভাবে রুশ নাগরিক। স্নোডেনের স্ত্রী লিন্ডসে মিলসও রুশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তারা দুই জনই দেশটির অজ্ঞাত এক স্থানে বাস করেন। তাদের এক ছেলে রয়েছে, যারা রাশিয়ায় জন্মেছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page