October 8, 2026, 10:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে আরব আমিরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রযুক্তি কোম্পানিগুলোতে অর্থ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। এজন্য রুশ কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী অফিসও প্রতিষ্ঠা করতে প্রস্তুত রয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের উপ অর্থমন্ত্রী আব্দুল্লাহ আহমদ আল-সালেহ একথা বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, ‘মেইড ইন রাশিয়া’ ফোরামে বক্তৃতা দিতে গিয়ে আব্দুল্লাহ আহমদ বলেন, সম্প্রতি রাশিয়ার হাইটেক কোম্পানিগুলো তিনি পরিদর্শন করেছেন এবং তারা প্রকৃতপক্ষে বিপুল উন্নতি করেছে। তারা বিভিন্ন ধরনের আবিষ্কার এবং নতুন প্রযুক্তির কথা জানিয়েছে যেখানে আরব আমিরাত বিনিয়োগ করতে পারে। এজন্য রাশিয়ার হাইটেক কোম্পানিগুলোর সদর দপ্তর আরব আমিরাতে প্রতিষ্ঠা করতে পারে। এখন এই সমস্ত কার্যক্রম শুরু করা জরুরি।

সংযুক্ত আরব আমিরাতের উপ অর্থমন্ত্রী রাশিয়া এবং তার দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন- মহাকাশ, ওষুধপত্র এবং গ্রিন এনার্জিতেও তার দেশ বিনিয়োগ করতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী যৌথ প্রকল্প গ্রহণের কথা উল্লেখ করে বলেন, “আমরা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কাজ করছি। টেলিমেডিসিনের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে।”

আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ঘটনায় মস্কোর সমালোচনা করার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলছে। এছাড়া আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো সংযুক্ত আরব রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page