April 7, 2026, 7:03 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বৃদ্ধাশ্রমে আগুনে ২২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ান শহর কেমেরোভোর একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে বলে রাশিয়ান জরুরি পরিষেবাগুলি জানিয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নভোস্তি এবং অগ্নি নিরাপত্তা কর্মকর্তারা শনিবার জানিয়েছে, আগুন লেগে বিল্ডিংয়ের পুরো দ্বিতীয় তলা পুড়ে গেছে। এটি আনুষ্ঠানিকভাবে বৃদ্ধাশ্রম হিসেবে নিবন্ধিত ছিল না।

শুক্রবার রাজধানী মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে কেমেরোভোর দোতলা কাঠের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তাস জানিয়েছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি, তবে ভবনটিতে থাকা চুলা থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুন লাগার সময় ভবনটিতে কতজন ছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

কর্মকর্তারা বলেছেন, পুরো রাশিয়া জুড়ে নিবন্ধন ছাড়াই অনেক বৃদ্ধাশ্রম চালু রয়েছে। যার কারণে সরকারিভাবে সব বৃদ্ধাশ্রমে পরিদর্শন করা সম্ভব হয়না। এজন্য এসব ব্যক্তিগত বৃদ্ধাশ্রম গুলোর অবকাঠামোগত পর্যবেক্ষণ করা হয় না।

তবে তাস জানিয়েছে, অঞ্চলের গভর্নর বলেছেন আগুন লাগার পরে এই ধরণের সমস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে।

২০১৮ সালে, কেমেরোভোতে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৬৪ জনের মৃত্যু হয়েছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page