September 12, 2026, 10:56 am
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ভারতের পর চন্দ্রাভিযানের মিশন শুরু করতে যাচ্ছে জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া-ভারতের পর চাঁদে এবার মিশন শুরু করতে যাচ্ছে জাপান। চলতি সপ্তাহের শেষের দিকে চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাবে দেশটি। এদিকে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অভিযান শেষ করেছে ভারত। যদিও এক্ষেত্রে ব্যর্থ হয়েছে রাশিয়া।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ-২ রকেটটি রোববার (২৭ আগস্ট) সকালে দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করবে। এটি একটি উন্নত ইমেজিং স্যাটেলাইট ও একটি লাইটওয়েট ল্যান্ডার বহন করবে। আশ করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মহাকাশযানটি চাঁদে নামবে।

জাপানের মাহকাশ সংস্থাটির জন্য এ মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এরই মধ্যে বেশ কিছু ব্যর্থতার পর ইমেজ সংকটে পড়েছে সংস্থাটি। গত বছর কয়েকটি অভিযানে ব্যর্থ হয় তারা।

দিকে গত ২৩ আগস্ট চাঁদে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে তারা। চাঁদে এর আগের সব মিশনে চন্দ্রযানগুলো নিরক্ষরেখার কাছাকাছি নেমেছিল। তবে অনাবিষ্কৃতই ছিল পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরু।

ভারতের বিজ্ঞানীরা আশা করছেন, চন্দ্রযান-৩ থেকে শিগগির চাঁদের পৃষ্ঠে একটি রোভার নামানো সম্ভব হবে এবং সেটি পৃথিবীতে ছবি ও ভিডিও পাঠাতে পারবে। যদিও এর কয়েকদিন আগে রাশিয়ার চন্দ্রভিযানটি ব্যর্থ হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page