March 7, 2026, 3:49 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে ড্রোন সরবরাহ করার গুজব আবারও নাকচ করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ আবারও নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইরান ইউক্রেনের চলমান যুদ্ধেরই বিরোধী এবং এ যুদ্ধে কাউকে অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা তেহরানের নেই।

ইউক্রেনে ও আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান।গত কয়েক মাস ধরে এ সংক্রান্ত যে প্রচারণা ইরানের বিরুদ্ধে চলছিল তা নিয়ে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে ওই অভিযোগ উত্থাপন করে। ইরানের বিরুদ্ধে এমন সময় এ অভিযোগ করা হয় যখন আমেরিকা গত সাত মাসে ইউক্রেনকে ১৮০ কোটি ডলারের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করেছে।

এ সম্পর্কে আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার এক টুইটার বার্তায় লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে বিষয়টি নিয়ে তার টেলিফোনে আলাপ হয়েছে। সেখানে তিনি বোরেলকে বলেছেন, ইরান ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করার পাশাপাশি এই যুদ্ধ আরো তীব্রতর হোক তাও চায় না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও মস্কোর হাতে ড্রোন বা অন্য কোনো অস্ত্র তুলে দেয়া হয়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page