September 16, 2026, 12:11 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কিনতে চান পাকিস্তানের অর্থমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া থেকে মূল্যছাড়ে জ্বালানি তেল কেনার চিন্তা করছে পাকিস্তান। দেশটির অর্থমন্ত্রী ইসাহাক দার এই ইঙ্গিত দিয়েছেন। এর আগে মিত্রদের তিনি জানান, ভয়াবহ বন্যার ফলে প্যারিস ক্লাবের ঋণ পুন:নির্ধারণ করার প্রয়োজন হতে পারে। খবর আল-জাজিরার।

রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কেনার ব্যাপারে প্রশ্ন করা হলে ইসাহাক দার বলেন, আমরা অবশ্যই এটা বিবেচনা করছি। যদি ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারে তাহলে আমাদেরও সে অধিকার রয়েছে।

এদিকে ক্রেডিট এজেন্সি মুডি’স বন্যার অর্থনৈতিক প্রভাবের কারণে বর্ধিত লিকুইডিটি ও বাহ্যিক দুর্বলতার ঝুঁকি উল্লেখ করে পাকিস্তানের সার্বভৌম রেটিং এক ধাপ কমিয়েছে।

অর্থনীতিবিদরা জানিয়েছেন, বৈদেশিক মুদ্রা বাড়ানো ও সঞ্চয়ের জন্য পাকিস্তানকে সব ধরনের বিকল্প অনুসন্ধান করতে হবে। কারণ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর আমদানি ব্যয় মেটাতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় তলানিতে ঠেকেছে।

৫ ডিসেম্বেরের মধ্যে রাশিয়ার জ্বালানি তেলের ওপর মূল্যসীমা নির্ধারণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জি-৭। এসময় রাশিয়ার সাগরজাত তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে বন্যার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানকে সহায়তা করতে বিশ্বের প্রতি আহ্বান জানান, জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। জলবায়ু পরিবর্তনের ফলে এমন ধ্বংসলীলা আগে কখনো দেখেননি বলেও মন্তব্য করেছেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page