September 28, 2026, 9:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতির কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নিজেদের বার্ষিক রিপোর্ট হস্তান্তর করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার (৯ মে) রাষ্ট্রপতির কাছে এ রিপোর্ট হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৯ মে) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন (২০২২) হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। এ সময় রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বর্তমান কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ড. কামাল উদ্দিন আহমেদ রাষ্ট্রতিকে জানান, বর্তমান কমিশন ২০২২ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-এর আলোকে ম্যান্ডেট অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণসহ সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানবাধিকার সুরক্ষায় কমিশনকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. তানিয়া হক, অ্যাডভোকেট কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page