March 12, 2026, 12:43 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা ভারতের রাষ্ট্রপতি মুর্মুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে তাঁর সফল মেডিকেল সার্জারির জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।
ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় বলা হয়, “আপনার সাম্প্রতিক মেডিকেল সার্জারির বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে এবং অস্ত্রোপচারের পর আপনি সুস্থ হয়ে উঠছেন জেনে আমি আনন্দিত।”
বার্তায় তিনি বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই সুযোগে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগামী দিনগুলোতে আপনার অব্যাহত সুস্বাস্থ্য এবং উন্নত কর্মশক্তি কামনা করছি।
শাহাবুদ্দিনের সুস্বাস্থ্য এবং ভবিষ্যত কর্মকান্ডের সাফল্য কামনা করে ভারতে রাষ্ট্রপতি লিখেছেন, ‘মহামান্য দয়া করে আমার সর্বোচ্চ গুরুত্বের আশ্বাস গ্রহণ করুন’।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বুধবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কার্ডিয়াক বাইপাস সার্জারি করেছেন। প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিডিস থিওডোরোসের তত্ত্বাবধানে অস্ত্রোপচারটি সফল হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page