November 21, 2026, 11:46 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন : রাশেদ খাঁন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ওসিকে ‘চোর’ বলে মব সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন।’

শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, এই ব্যক্তি (রুমিন ফারাহানা) নির্বাচনের আগে জামায়াতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিল। তিনি শুধুমাত্র মনোনয়ন না পাওয়ার কারণে বিএনপির বিরুদ্ধে লাগাতার বিষোদগার করছেন, মিথ্যাচার করছেন। তিনি অনেকটা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। তিনি গতকাল একজন ওসিকে বলেছেন ‘আওয়ামী লীগের চোর’। যে মানুষ আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করছে, সেখানে এই ওসি যদি আওয়ামী লীগের চোর হয়েও থাকে তাহলে তো রুমিন ফারহানা আপার পক্ষে থাকার কথা। মানে তার প্রয়োজনে তিনি আওয়ামী লীগকে ব্যবহার করবেন। আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আওয়ামী লীগ ট্যাগিং করে থানায় মব করবেন।

তিনি আরও বলেন, আমার মনে হয় রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন। মানে যখন যেদিকে জোয়ার থাকে সেদিকে যাওয়ার চেষ্টা করেন। তিনি মাঝখানে মনে করেছিলেন বিএনপি যেহেতু আমাকে বহিষ্কার করেছে সেহেতু আমাকে আর ফিরিয়ে নেবে না। তিনি মনে করেন আওয়ামী লীগ হয়তো ব্যাক করতে পারে এবং তিনি কয়েকটি মিডিয়ায় সাক্ষাতকার দিয়েছেন ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছে। এই মুহূর্তে রুমিন ফারহানা আপা বাংলাদেশ আওয়ামী লীগ শাখা সভাপতি।

এর আগে ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page