October 31, 2026, 10:33 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের হাসপাতাল ; নিহত ২ ; আহত ২৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চলের একটি স্বাস্থ্য সেবাকেন্দ্রে রকেট হামলা করেছে রাশিয়া। হামলায় অন্তত দুজন নিহত ও প্রায় ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। শুক্রবার (২৬ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, হাসপাতালে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। এক্ষেত্রে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘রুশ সন্ত্রাসীরা যে মানবিক সব কিছুর ঊর্ধ্বে তা আবারও প্রমাণ করলো ।’

হামলার ফলে ধ্বংসপ্রাপ্ত ভবন ও সেখানে আটকে পড়া জনগোষ্ঠীকে উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি। ভিডিওটিতে ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগেও শহরটিতে রকেট ও ড্রোন হামলার অভিযোগ করেছিলেন গভর্নর সেরহি লিসাক।

হামলায় ব্যবহৃত প্রায় ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। হামলায় একটি জ্বালানি ডিপোসহ ডিনিপ্রো ও খারকিভের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্প্রতি মস্কো ইউক্রেনে আগ্রাসন আরও বাড়িয়েছে। কিয়েভের পাল্টা হামলার আগেই দেশটির অবকাঠামোগুলোতে হামলা করে সেগুলো ধ্বংসের চেষ্টা করছে ক্রেমলিন। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page