March 31, 2026, 4:50 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণ নিয়ে জেলেনস্কির উপদেষ্টার টিপ্পনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনীর দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটেছে। সোমবারের এই ঘটনায় এখনও কেউ দায়িত্ব স্বীকার করেনি। তবে এ নিয়ে মস্কোর প্রতি টিপ্পনি কাটতে ভোলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।

টুইটারে দেওয়া পোস্টে রুশ বাহিনীর বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনার প্রতি ইঙ্গিত করেন মাইখাইলো পোডোলিয়াক। তিনি বলেন, পৃথিবী গোলাকার – এটা গ্যালিলিওর আবিষ্কার। ক্রেমলিন জ্যোতির্বিদ্যা পড়েনি। এই পড়াশোনা করলে তারা জানতো, যদি অন্য দেশের আকাশসীমায় কিছু উৎক্ষেপণ করা হয়, আজ কিংবা কাল অজ্ঞাত উড়ন্ত বস্তুগুলো তার নিজের কাছেও ফিরে আসবে।

বিবিসি জানিয়েছে, সোমবার আক্রান্ত দুই বিমানঘাঁটির অবস্থান রাশিয়ার ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রিয়াজান শহর সংলগ্ন বিমানঘাঁটিতে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওই ঘাঁটিতে এই বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ছয় জন।

সারাতোভ অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে বিস্ফোরণে আরও দুই জন আহতের খবর পাওয়া গেছে। মনে করা হয়, এই ঘাঁটিতে মস্কোর কৌশলগত দূরপাল্লার যাবতীয় বোমারু বিমান নোঙ্গর করা আছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page