November 3, 2026, 8:35 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

রুশ সেনাদের মায়েদের সাক্ষাৎ ; ইন্টারনেটের সব খবর বিশ্বাস করবেন না : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনা সদস্যদের মায়েদের সঙ্গে সাক্ষাত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইন্টারনেটের ভুয়া খবর বিশ্বাস না করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান। পুতিন বলেন, আপনারা টেলিভিশনে যা দেখেন কিংবা ইন্টারনেটে যা পড়েন তার সবকিছু বিশ্বাস করবেন না, কারণ এখন প্রচুর ভুয়া খবর এবং মিথ্যা ছড়ানো হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে পুতিনের সঙ্গে সেনা সদস্যদের মায়েদের ওই বৈঠকের খবর প্রচার করা হয়। এতে পুতিনকে বলতে শোনা যায়, “আমি এবং রাশিয়ার নেতৃত্ব আপনাদের ব্যথার ভাগীদার। আমরা জানি, কোনো কিছুই সন্তান হারানোর কষ্ট দূর করতে পারবে না। একজন মায়ের জন্য এই বেদনা সবচেয়ে বেশি।” পুতিন আশ্বাস দিয়ে বলেন, এই যুদ্ধের সময় মায়েদের ত্যাগের কথা তিনি কখনও ভুলবেন না।

গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনে নতুন করে তিন লাখ সেনা পাঠানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। এরইমধ্যে মোবিলাইজেশনের মাধ্যমে এই সেনাদের ইউক্রেনে পাঠানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। এক মাসেরও বেশি সময় ধরে তাদের প্রশিক্ষণ চলেছে। ধারণা করা হচ্ছে, এই সেনাদের সবাই ইউক্রেনে পৌঁছালে যুদ্ধের গতি পাল্টে যেতে পারে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালায়। এ পর্যন্ত যুদ্ধে দুপক্ষের বহু সেনা হতাহত হয়েছে। তবে যুদ্ধের ফলাফল ও রাশিয়ার সেনাদের মৃত্যু নিয়ে নানামুখী বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে মার্কিন প্রভাবিত পশ্চিমা গণমাধ্যম। এই যুদ্ধে অ্যামেরিকা সরাসরি কোনো পক্ষ না হলেও তারা ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে। এর পাশাপাশি রুশ বিরোধী প্রচারণা চালাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page