September 7, 2026, 1:57 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রূপগঞ্জে মানববন্ধনে হামলা ; সাংবাদিক সহ ১২ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়ে দুই সাংবাদিকসহ দশ গ্রামবাসীকে কুপিয়ে জখম করেছে।

আহতদের ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার ফসলি জমি ক্রয় না করেই জোর করে ভালু ভরাট করার প্রতিবাদে গতকাল ২২ মার্চ শুক্রবার দুপুর ২টায় এ মানবন্ধনের আয়োজন করে কৃষকরা। এ সময় বহিরাগতদের আনাগোনার খবর পেয়ে রূপগঞ্জ থানার এসআই মিরাজ হোসেন প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়। জুম্মার নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হলেই সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় কৃষক, মুসুল্লি ও সাংবাদিকসহ ১২ জন আহত হয়।

আহতরা হচ্ছে অনলাইন জাগো নারায়ণগঞ্জ ২৪ ডট কম পোর্টালের সাংবাদিক মো. লিটন হোসেন(৪৭), আল আমিন(৩৫), কৃষক মাহমুদ উল্লাহ বেপারী(৬৫), মনির হোসেন (৩০), মোমেন সাঊদ(৪৫), আমিন উদ্দিন(৫০), ফারুক হোসেন(৩৭), সাইদুর(৩৮), স্বপন মোল্লা(৪০), মুসুল্লি আব্দুস ছাত্তার(৬৫), শাহিন মিয়া(৫০) ও দৈনিক পত্রিকার হকার মোহাম্মদ হোসেন(৫৬)।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মাহমুদ উল্লাহ, মো. লিটন হোসেন ও আলআমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওয়েলকেয়ার গ্রুপের সুপারভাইজার কুমিল্লা জেলার রাজাপাড়া গ্রামের সৈয়দ আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন(৪৮) ও ওয়েলকেয়ার গ্রুপের ব্যবস্থাপক ঢাকার খিলক্ষেতের সিরাজউদ্দিনের ছেলে জায়েদ হোসেন সরদারকে(৫৩) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

প্রতক্ষ্যদর্শী ইছাখালী এলাকার কৃষক আব্দুল জব্বার জানান, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রুপ জমি না কিনেই সন্ত্রাসীদের সহযোগীতায় ইছাখালী এলাকার কৃষকদের জমিতে জোর করে বালু ভরাট করছে। কৃষকরা প্রতিবাদ করলেই মামলা হামলা করা হয়। মানববন্ধনের আগেই সন্ত্রাসীরা দা, রামদা, সুইচগিয়ার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলার সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়েলকেয়ার গ্রুপের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page